ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৮:২৬:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রোকেয়া দিবস আজ

প্রকাশিত : ০৭:৫১ এএম, ৯ ডিসেম্বর ২০১৩ সোমবার | আপডেট: ০৭:৫৩ এএম, ৯ ডিসেম্বর ২০১৩ সোমবার

rokeyaস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম ঢাকা : রোকেয়া দিবস আজ৷ নারী আন্দোলনের অগ্রপথিক, পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারী-পুরুষের সম-অধিকার প্রতিষ্ঠার স্বপ্নচারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ সালের এই দিনে রংপুরের পায়রাবন্দে জন্মগ্রহণ করেন৷ ১৯৩২ সালের ৯ ডিসেম্বর তিনি কলাকাতায় মারা যান৷ বেগম রোকেয়া ছিলেন একাধারে দার্শনিক, লেখক, সমাজ সংস্কারক, নারীশিক্ষার পথিকৃত্‍ এবং নারীমুক্তি আন্দোলনের পথপ্রদর্শক৷ সেই সময়ের ঘুনেধরা অন্ধকারাচ্ছন্ন সমাজব্যবস্থা ভেঙ্গে তিনি বাইরে বের হয়ে এসেছিলেন৷ শিক্ষার আলোকবর্তীকা হাতে নারী শিক্ষার জন্য সংগ্রাম করেছেন ধর্মান্ধ সমাজের বিরুদ্ধে৷ একাগ্রতা ও আগ্রহের কারণে জয়ী হয়েছেন এ লড়াইয়ের৷ বাংলার নারীরদেও শিক্ষার আলোয় আলোকিত করেছেন তিনি৷ তাইতো বাংলার নারীরা চিরকাল তার কাছে কৃতজ্ঞ থাকবে৷ খুরধার লেকনীর মাধ্যমে রোকেয়া সাজের কালিমা দূও করতে চেয়েছেন৷ তার লেখা বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য অবরোধবাসিনী, সুলাতানার স্বপ্ন, অর্ধাঙ্গী, মতিচুর৷ বাংলার নারী জাগরণের অগ্রদূত মহীয়সী এ নারীর স্বপ্ন বাস্তবায়নে প্রতি বছরের মতো আজও সারা দেশে পালন করা হচ্ছে বেগম রোকেয়া দিবস৷ নারীজাগরণের অগ্রদূত হিসেবে তার সৃষ্টিকর্ম এবং তাকে স্মরণীয় ও বরণীয় করে রাখতে রাজধানী এবং রোকেয়ার জন্মস্থান পায়রাবন্দে নানা অনুষ্ঠানের মাধ্যমে তার আদর্শকে স্মরণ করবে দেশবাসী৷ রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে আজ থেকে রোকেয়ার জন্মস্থান পায়রাবন্দে তিন দিনব্যাপী রোকেয়া মেলাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ এর মধ্যে রয়েছে রোকেয়ার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, মিলাদ মাহফিল, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা৷ তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য আশিকুর রহমান৷ অপরদিকে বেগম রোকেয়া ফোরাম, বেগম রোকেয়া স্মৃতিসংসদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া কলেজ, বেসরকারি উন্নয়ন সংস্থা নিজেরা করি পৃথকভাবে আলোচনা সভা, নারী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে৷ ৯ ডিসেম্বর'২০১৩