হুমকীর মুখে ইয়েমেনের ১২ মিলিয়ন শিশুর জীবন
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:১১ পিএম, ২৩ নভেম্বর ২০১৯ শনিবার
ছবি: ইন্টারনেট
পাঁচ বছর ধরে চলা যুদ্ধের কারণে, বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটে পড়েছে ইয়েমেন। এই তথ্য জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির পক্ষ থেকে বলা হচ্ছে, চলমান এই সহিংসতায় হুমকীতে রয়েছে প্রায় ১২ মিলিয়ন শিশুর জীবন।
যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে প্রতিদিনই হামলার শিকার হচ্ছে, শত শত শিশু। পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতিসংঘের বাইরে জড়ো হয় কয়েকশো ইয়েমেনি। সৌদি জোটের হামলার বন্ধের দাবি জানান তারা।
জাতিসংঘের দেয়া তথ্যমতে যুদ্ধ ও অনাহারে প্রতি বছর দেশটিতে হাজার হাজার শিশু মারা যাচ্ছে। এসব শিশুরা বলছে, সাময়িক যুদ্ধ বিরতিতে ফুটবল ম্যাচের আয়োজন করে তারা।
বোমা এবং গুলির বিকট শব্দে প্রতিদিনই আতকে ওঠে শিশুরা। ইউনিসেফ বলছে, শিশুদের জন্য বিশ্বের সবচেয়ে অনিরাপদ দেশ এখন ইয়েমেন।
গত বছর স্কুল বাসে বিমান হামলায় মারা যায় ৪০ শিশু শিক্ষার্থী। মানবাধিকার কর্মীরা বলছেন, সময়ের সাথে সাথে ইয়েমেনের পরিস্থিতি শিশুদের জন্য ভয়োঙ্কর হচ্ছে।
এক মানবাধিকার কর্মী জানান সরাসরি হামলার শিকার হয়ে নিহত হয়েছে সাড়ে সাত হাজারের বেশী শিশু। নানা রোগে ও অপুষ্টিতে ভুগে মারা গেছে বহু নারী ও শিশু। এই মহুর্তে হাসপাতালে দুই থেকে তিন হাজার রোগী। কলেরার ঝুঁকিতে রয়েছে এক মিলিয়ন মানুষ।
হুতি বিদ্রোহিদের সাথে পাঁচ বছরের বেশী সময় ধরে চলা এই যুদ্ধ এক সময় শেষ হলেও, দু:সহ স্মৃতি এসব শিশুদের বয়ে বেড়াতে হবে সারাটা জীবন।
-জেডসি
