ভারতে বাস দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৩২ পিএম, ২৩ নভেম্বর ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় এক শিশু ও চার নারীসহ ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৯ জন। শুক্রবার দিনগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, শুক্রবার দিনগত রাতে যাত্রীবোঝাই দুই মিনিবাসের দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে। মিনিবাস দুইটি মহারাষ্ট্রের লাতুর ও শোলাপুর থেকে হরিয়ানার উদ্দেশে রওনা দিয়ে ছিলো। আধ্যাত্মিক গুরুর দর্শন করতে যাত্রীরা হরিয়ানা যাচ্ছিলেন বলে জানা গেছে। কিন্তু, রাজস্থানের নগৌর জেলায় ঢুকতেই দুর্ঘটনায় পড়ে বাস দুইটি। দুর্ঘটনায় এক শিশু ও চার নারীসহ ১১ জন প্রাণ হারান। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। নিহত ও আহতদের উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আহত ৯ জনের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের জয়পুরের হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা কুচামনের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
-জেডসি
