ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ২২:৪১:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে মায়ের দুধ পানের হার ৯ শতাংশ কমেছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৫:১৩ পিএম, ২৯ জুলাই ২০১৫ বুধবার | আপডেট: ০৫:১৩ পিএম, ২৯ জুলাই ২০১৫ বুধবার

9646cb4ae63db3c2f9c08557b638d66a-23স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : দেশে মায়ের দুধ পানের হার ৯ শতাংশ কমেছে। ২০১১ সালে এ হার ছিল ৬৪ শতাংশ, যা ২০১৪ সালে এসে দাঁড়িয়েছে ৫৫ শতাংশে। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. জাহিদ মালেক এ তথ্য জানান।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানে ব্রেস্টফিডিং কর্নার এবং ডে কেয়ার সেন্টার নেই।’ 
 
লিখিত বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘১৯৯৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত ৬ মাস বয়সী শিশুদের শুধু মায়ের দুধ পানের হার ছিল ৪৩ শতাংশ, ২০১১ সালে ৬৪ শতাংশ এবং ২০১৪ সালে সেটি ৫৫ শতাংশে পৌঁছায়।’
২৯.০৭.২০১৫