চট্টগ্রামে বহুতল ভবনে আগুন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:২৭ পিএম, ২৪ নভেম্বর ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের আগ্রাবাদের একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দর জোনের দুইটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে, আগুনে ২২তলা এই ভবনের তেমন কোনো বড় ক্ষয়ক্ষতি সাধিত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রবিবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নগরীর আগ্রাবাদস্থ গোসাইলডাঙা মৌজার এলাকার প্যাসিফিক গ্রুপের নির্মাণাধীন ভবনে এই আগুনের সূত্রপাত হয়। তবে, কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বলেন, খবর পেয়ে বন্দরের দুইটি ও আগ্রাবাদের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
-জেডসি
