সাতক্ষীরায় পানিতে ডুবে কন্যা শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৩০ পিএম, ২৫ নভেম্বর ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
সাতক্ষীরার তালায় পুকুরের পানিতে ডুবে মরিয়ম খাতুন নামের আড়াই বছররে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ নভম্বের) সকালে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামে এ ঘটনাটি ঘটে।
মরিয়ম খাতুন ঘোনা গ্রামের শেখ ইমান হোসেনের মেয়ে।
শিশুটির চাচা আজগর হোসেন জানান, মরিয়ম সকালে বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় বাড়ির পাশে একটি পুকুরে অসাবধানতাবশতঃ সে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেদেহী রাসেল।
-জেডসি
