বিধবাকে বিয়ে করলেই পাবে ২ লাখ টাকা!
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:৪২ পিএম, ২৫ নভেম্বর ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
বিধবাকে বিয়ে করলে ভারতের মধ্যপ্রদেশ রাজ্য সরকার দুই লাখ টাকা দেবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে। মধ্যপ্রদেশের সমাজ কল্যাণ দফতরের মস্তিষ্কপ্রসূত এই নতুন উদ্যোগে ৪৫ বছরের নিচে কোনো বিধবা নারীকে বিয়ে করলেই এই অর্থ দেয়া হবে।
ভারতে প্রথমবারের মতো এ ধরনের কোনো উদ্যোগ নেয়া হয়। রাজ্য সরকারের আশা, বছরে এক হাজার বিধবা নারীর পুনর্বিবাহ সম্ভব এই উদ্যোগে। তবে বিজ্ঞপ্তি জারি হতেই বিধবা বিবাহের ধুম পড়ছে।
গত বছরের জুলাইয়ে দেশটির সুপ্রিম কোর্ট কেন্দ্রকে বিধবা বিবাহে উৎসাহ দিতে নীতি নির্ধারণের পরামর্শ দেয়। কিন্তু কেন্দ্রীয় সরকারের বদলে মধ্যপ্রদেশ রাজ্য সরকার আগে এই উদ্যোগ নেয় এবং তার জন্য আর্থিক প্যাকেজ দেয়ার কথা ঘোষণা করে।
যদিও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে ১৮৫৬ সালেই আইন পাস করে বিধবা বিবাহ বৈধ হয়।
-জেডসি
