ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ২০:৪৯:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জনসেবায় ফ্রান্স বিশ্বের শীর্ষে, বাংলাদেশ ১৩৭তম

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৮ পিএম, ২৭ নভেম্বর ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বিশ্বের এক নম্বর দেশ হলো ফ্রান্স। নাগরিকদের প্রত্যাশিত কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবন, সম্ভাবনা ও বিশ্ব ভ্রমণের সুযোগের বিবেচনায় টানা অষ্টমবারের মতো শীর্ষে রয়েছে দেশটি। এই বছর সম্ভাব্য ১০০ শতাংশের মধ্যে ৮৩ দশমিক ৫ শতাংশ পয়েন্ট অর্জন করে ইউরোপের শীর্ষ এই দেশটি। অপরদিকে, এই তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩৭তম, যা আগের বছর ছিলো ১৩৯তম।

ক্যালিন এবং কোচেনভ-এর বিশ্বব্যাপী জাতীয়তার মানের সূচক (কোয়ালিটি অব ন্যাশনালিটি ইনডেক্স- কিউএনআই) এর সর্বশেষ অনুসন্ধানে এই তথ্য জানানো হয়। সূচকে জাতীয়তার বাহ্যিক মূল্য ও দেশের বাইরে নাগরিকদের দেয়া সুযোগ সুবিধা কতটা প্রভাব রাখে, তাও দেখা হয়। সূচকে ফ্রান্সের পরেই ৮২.৮ শতাংশ নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছে জার্মানি ও নেদারল্যান্ডস।

শীর্ষ দশ দেশের তালিকায় ৮১.৭ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে ডেনমার্ক। সূচকে ৮১.৫ শতাংশ পয়েন্ট নিয়ে যৌথভাবে চতুর্থ স্থানে আছে নরওয়ে ও সুইডেন। পঞ্চম স্থানে আইসল্যান্ড (৮১.৪ শতাংশ), ষষ্ঠ স্থানে ফিনল্যান্ড (৮১.২ শতাংশ), সপ্তম স্থানে ইতালি (৮০.৭শতাংশ), অষ্টম স্থানে যুক্তরাজ্য (৮০.৩ শতাংশ), নবম স্থানে আয়ারল্যান্ড (৮০.২ শতাংশ) ও দশম স্থানে রয়েছে স্পেন (৮০.০ শতাংশ)।

সূচকে গতবছরের চেয়ে চার ধাপ এগিয়ে চীনের অবস্থান ৫৬তম। দুই ধাপ এগিয়ে রাশিয়ার অবস্থান ৬২তম স্থানে রয়েছে। এই বছরের কিউএনআই-এর নিচে ৩টি দেশ হলো ১৫.৯ স্কোর নিয়ে দক্ষিণ সুদান ১৫৭তম, ১৫.৪ স্কোর নিয়ে আফগানিস্তান ১৫৮ তম এবং ১৩.৮ স্কোর নিয়ে সোমালিয়া ১৫৯ তম দেশ নির্বাচিত হয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে দ্বীপরাষ্ট্র মালদ্বীপ (৯৩তম), এরপরেই আছে ভারত (৯৫তম)। ১৩৭তম অবস্থানে থাকা বাংলাদেশের স্কোর ২৩.৬ শতাংশ। বাংলাদেশের আগে আছে ভুটান (১১৭তম)। আর পরে রয়েছে নেপাল (১৪০) আর পেছনে পাকিস্তান (১৫০)।

-জেডসি