ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ২০:৫১:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কঙ্গোতে বন্যা- ভূমিধসে শিশুসহ ৪১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৭ পিএম, ২৭ নভেম্বর ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আফ্রিকার দেশ কঙ্গোতে আকস্মিক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে শিশুসহ অন্তত ৪১ জন প্রাণ হারিয়েছেন। দেশেটির রাজধানী কিনসাসার এক উর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

কিনসাসার ভাইস গভর্নর নেরন মবুনগু বেলন, প্রবল বর্ষণ ও ভূমিধসের ফলে এক শিশুসহ অন্তত ৪১ জন নিহত হয়েছেন। একই সাথে অনেক সম্পদও বিনষ্ট হয়েছে।

কঙ্গোতে গত কয়েক দিন ধরে একটানা বৃষ্টিপাতে রাজধানীর ২৬ ডিস্ট্রিকের মধ্যে তিনটি পানিতে তলিয়ে গেছে। বৃষ্টিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় শহরের লেম্বা ডিস্ট্রিকটি। সেখানে বন্যায় ভেসে গেছে প্রায় তিন শতাধিক ঘরবাড়ি। এছাড়া, অনেক বাড়ি ভেঙে পড়েছে বলেও জানা গেছে।

এছাড়া সোমবারের ভূমিধসে লেম্বা ও নগাবা ডিস্ট্রিকের মধ্যে সংযোগস্থাপনকারী একটি সেতু ভেঙে পড়েছে। এছাড়া, মহাসড়কে বড় বড় গর্ত হয়ে যাওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ আছে।

প্রসঙ্গত, গত বছর জানুয়ারিতে বৃষ্টির ফলে সৃষ্ট ভূমিধসে ৫০ জন প্রাণ হারায়।  

-জেডসি