ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ২২:৪০:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জেএসসি ও জেডিসি সমাপনী পরীক্ষা ১ নভেম্বর থেকে শুরু

প্রকাশিত : ০৩:২৩ পিএম, ৩০ জুলাই ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০৩:২৩ পিএম, ৩০ জুলাই ২০১৫ বৃহস্পতিবার

Jsc স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) সমাপনী পরীক্ষা ১ নভেম্বর শুরু হবে। আজ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মন্ত্রণালয়ের উপ-সচিব সুবোধ চন্দ্র ঢালী বাসসকে জানান, ২০১৫ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা শুরুর তারিখ চূড়ান্ত করা হয়েছে। তবে এখনও পরীক্ষাসূচি ঠিক করা হয়নি। তিনি বলেন, গত বছর ২ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বিএনপি-জামায়াতের হরতালের কারণে তা ৭ নভেম্বর থেকে শুরু হয়। সেবার ২০ লক্ষাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। ২৯.০৭.২০১৫