ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ২২:৩৯:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আইএস'কে বোকা বানিয়ে তিন চেচেন তরুণীর অর্থ আদায়

প্রকাশিত : ০১:৩৪ পিএম, ৩১ জুলাই ২০১৫ শুক্রবার | আপডেট: ০১:৩৬ পিএম, ৩১ জুলাই ২০১৫ শুক্রবার

1438347201 উইমেননিউজ ডেস্ক, ঢাকা : আইএস'কে বোকা বানিয়ে তিন হাজার ৩০০ ডলার হাতিয়ে নিয়েছে তিন চেচেন তরুণী। আইএস'এ যোগ দেয়ার ইচ্ছার কথা জানিয়ে সিরিয়া যাওয়ার খরচ হিসেবে এই অর্থ হাতিয়ে নেন তারা। এর জন্য অবশ্য তাদের পুলিশি ঝামেলায় পড়তে হয়েছে।
বিদেশিদের আকৃষ্ট করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আসছে আইএস। সেই সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করেই পাশা উল্টে দিয়েছে ওই চেচেন তরুণীরা।
 
আইএসের সাথে যোগাযোগ করে তারা জানায় 'জিহাদ' করতে সিরিয়া যেতে প্রস্তুতি নিচ্ছেন তারা কয়েক জন। কিন্তু যাওয়ার জন্য যে অর্থ খরচ হবে তা তাদের নেই। এর পরই তাদের জন্য তিনি হাজার ৩০০ ডলার পাঠায় আইএস। অর্থ হাতে পাওয়ার পরই নিজেদের অ্যাকাউন্ট বন্ধ করে দেন তারা।
 
একটি রুশ সংবাদপত্রের খবর, অবৈধ লেনদেনের অপরাধে চেচেন পুলিশের একটি বিশেষ শাখা তাদের আটক করেছে। সূত্র: আরটি
৩১.০৭.২০১৫