ঢাকা, বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬ ১:০৮:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চট্টগ্রামের পাথরঘাটায় বিস্ফোরণ: সেই শিক্ষিকার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ২৯ নভেম্বর ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পাথরঘাটায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় আহতদের মধ্যে চিকিৎসাধীন ডরিন তৃষা গোমেজ (২৩) মৃত্যু হয়েছে। এই নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো আটে।

পাথরঘাটার সেইন্ট জোন্স গ্রামার স্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন ডরিন তৃষা গোমেজ। বিস্ফোরণে গুরুতর আহত হয়ে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, ডরিন গোমেজের মাথায় গুরুতর আঘাত ছিলো। আইসিইউর ৭ নম্বর বেডে তিনি চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর সকালে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা ব্রিক ফিল্ড রোডে বড়ুয়া ভবন নামে একটি ৫ তলা বাড়ির নিচতলায় বিস্ফোরণে দেয়াল বিধ্বস্ত হয়। এতে আশপাশের আরো কয়েকটি বাসা ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়। এই সময় ডরিন রিকশায় করে স্কুলে যাচ্ছিলেন। বিস্ফোরণে দেয়াল ভেঙ্গে তার রিকশার ওপর পড়ে। এতে গুরুতর আহত হন তিনি।

-জেডসি