ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ২১:০৪:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হেগ শপিং এলাকায় ৩ শিশু ছুরিকাহত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪৬ পিএম, ৩০ নভেম্বর ২০১৯ শনিবার

নেদারল্যান্ডসের জনবহুল শহর হেগের প্রধান শপিং স্ট্রীটে তিন শিশুকে ছুরিকাঘাত করা ব্যক্তিকে গ্রেফতারে ডাচ পুলিশ অভিযান চালাচ্ছে। ব্ল্যাক ফ্রাইডে’র ছাড়ে লোকজন কেনাকাটা করার সময় এ হামলা চালানো হয়। খবর এএফপি’র।

খবরে বলা হয়, নগরীর কেন্দ্রস্থলে একটি ডিপার্টমেন্ট স্টোরে এ ঘটনার পর ওই পুরুষ হামলাকারী সেখান থেকে পালিয়ে যায়। এ ছুরি হামলায় ক্রেতাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

এ হামলার ব্যাপারে এক নারী পুলিশ মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনপি’র খবরে বলা হয়, ‘আমরা এ হামলার ঘটনায় সেখানের সকল ফুটেজ সংগ্রহ করছি।’

পুলিশ জানায়, ছুরি হামলায় আহত তিনজনের সকলেই শিশু। তবে তাদের বয়স উল্লেখ করা হয়নি। ছুরিকাহত হওয়ার পর তাদের হাসপাতালে ভর্তি করা হলেও পরে এ তিন শিশুকে বাসায় যাওয়ার অনুমতি দেয়া হয়।

নগরীর বৃহত্তম শপিং এলাকা গ্রেট মার্কস্ট্রীটে হাডসন’স বে’র ডিপার্টমেন্ট স্টোরে এ হামলা চালানো হয়।