ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ২১:১৬:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হাতীবান্ধায় গাছের ডাল ভেঙে শিশুর মৃত্যু

প্রকাশিত : ০৯:১৭ এএম, ১ আগস্ট ২০১৫ শনিবার | আপডেট: ০৯:২০ এএম, ১ আগস্ট ২০১৫ শনিবার

e11c5d34c4f3db9f8ca28c0e016d9d35_XLস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, লালমনিরহাট :  লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গাছের ডাল ভেঙে মাথায় পড়ে আকলিমা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।   শনিবার (০১ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের আজিজ মিয়ার মেয়ে।   গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল হোসেন বুলু উইমেননিউজকে জানান, আকলিমার বাড়ির লোকজন বাড়ির উঠানের একটি গাছের ডাল কাটছিলেন। এ সময় গাছের নিচে দাঁড়িয়ে  থাকা আকলিমার মাথায় একটি ডাল পড়লে সে গুরুতর আহত হয়। দ্রুত ‍তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ০১.০৮.২০১৫