ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ২১:১৭:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

'১৫ই আগস্টের হামলা পুরো জাতির ওপর আঘাত ছিল'

প্রকাশিত : ০২:১৪ পিএম, ১ আগস্ট ২০১৫ শনিবার | আপডেট: ০২:১৪ পিএম, ১ আগস্ট ২০১৫ শনিবার

55460_pm-6pm-ed-28049স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ১৫ই আগস্টের হামলা শুধু একটি পরিবারের ওপর হামলা ছিল না, সেটা পুরো বাঙালি জাতির ওপর আঘাত ছিল বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষক লীগের আয়োজনে ধানমন্ডি ৩২ নম্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, 'একাত্তরে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করার প্রতিশোধ হিসেবেই তারা এ হত্যাকাণ্ড চালিয়েছিলো। বাঙালি জাতি যেনো কখনও মাথা তুলে দাঁড়াতে না পারে- সে চেষ্টাই করেছিলো তারা।' এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, 'বাংলার কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের মুক্তির জন্য বঙ্গবন্ধু আজীবন লড়াই করে গেছেন।' ৭৫ সালের ওই হামলার মধ্য দিয়ে পুরো বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার নীলনকশা করা হয়েছিল। ০১.০৮.২০১৫