ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৯:৫১:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাংলায় এনআরসি হচ্ছে না, আতঙ্কের কারণ নেই: মমতা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫২ পিএম, ৪ ডিসেম্বর ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের নাগরিক তালিকার (এনআরসি) বিষয় নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমার ওপর আস্থা রাখুন, ভরসা রাখুন। বাংলায় এনআরসি হচ্ছে না, অহেতুক আতঙ্কের কোনো কারণ নেই। ওরা রাজনৈতিক স্লোগান দিক, আমরা পাশাপাশি এর বিরুদ্ধে লড়ে যাবো।

এনআরসি বিরুদ্ধে পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতার নির্দেশে সব ব্লকে তৃণমূলের কর্মীরা এনআরসির বিরুদ্ধে নেমেছেন।  গতকাল মঙ্গলবার মমতা বলেন, এই এনআরসি হলো বেআইনি। আসামে এনআরসি মানা হচ্ছে না। কোনো রাজ্যই এই এনআরসি মেনে নেবে না।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ধর্মের ভিত্তিতে ভাগাভাগি চলবে না। আমরা ভারতবর্ষের নাগরিক, সকলেই এই দেশে থাকবো। বিজেপির রাজনীতির স্লোগান যাই হোক না কেন, সরকার ও দলের তরফ থেকে আমরা এর বিরোধিতা করে যাবো। বিজেপি যা বলবে, তা মেনে নেবো না।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা দেশের নাগরিক, সকলেই ভোট দেয়। একবার নাগরিকত্বের প্রমাণ দেয়া হয়েছে। কতবার দিতে হবে? আর দেয়া যাবে না। শরীর থেকে দুইটো কিডনি, লিভার বাদ দিয়ে দিলে শরীরটাই তো থাকবে না। শরীরটা ভাগ করে দেবে?

-জেডসি