ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৯:৩৯:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

স্ত্রীকে সাথে নিয়ে পর্বতে ঘোড়ায় চড়লেন কিম জং উন

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৪ এএম, ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রতীকী পর্বত সহ নেতা কিম জং উনের সাদা ঘোড়ায় চড়ে বসার একটি ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম। বুধবার প্রকাশিত ওই ছবিতে দেখা যাচ্ছে পায়েক্তু পর্বতের তুষারে আবৃত একটি বোনের মধ্যে দিয়ে কিম একটি বড় অশ্বারোহী দলের নেতৃত্ব দিচ্ছেন।

ঐ দলে কিম জং উনের স্ত্রী এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা রয়েছেন। ২০১১ সাল থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার কিম বিভিন্ন সময়ে ঐ পর্বত সফর করেছেন।

বিশেষ করে কোনো বড় সিদ্ধান্ত নেবার আগে। ২০১৭ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ার আগে এই একই সফর করেছিলেন কিম। তাই এবারের প্রকাশিত ছবি দেখে পর্যবেক্ষকরা বলছেন তাদের ধারণা কিম জং উন, সরকারে কোন বড় নীতিগত পরিবর্তনের ঘোষণা দিতে যাচ্ছেন।

-জেডসি