'নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি অংশগ্রহণ করবে'
প্রকাশিত : ০৭:২৭ পিএম, ১ আগস্ট ২০১৫ শনিবার | আপডেট: ০৭:২৮ পিএম, ১ আগস্ট ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি অংশগ্রহণ করবে বলে দলীয় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার রাতে গুলশান কার্যালয়ে রাজশাহী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ শেষে বক্তব্য রাখেন বেগম জিয়া।
এ সময় তিনি বলেন, 'আমরা নির্বাচন চাই, তবে সেটা অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে।'
তিনি আরও বলেন, 'বিএনপি একটি গণতান্ত্রিক দল, তারা গণতান্ত্রিক উপায়েই ক্ষমতায় যেতে চায়। সরকারকে প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি বাদ দিতে হবে। এর মাধ্যমে কখনও মানুষের কল্যাণ করা যায় না।'
এ সময় কম বয়সীদের ভোটার করায় নির্বাচন কমিশনের পদত্যাগেরও দাবি জানান তিনি।
০২.০৮.২০১৫
