ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ২৩:৫৩:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রোকেয়া পদক পেলেন ৫ নারী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৪ পিএম, ৯ ডিসেম্বর ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া পদক-২০১৯ পেলেন দেশের পাঁচ বিশিষ্ট নারী। নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে ভূমিকা পালনকারী নারীদের এই পদক দেওয়া হয়।

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জয়ীদের হাতে এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তারা হলেন- সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে সেলিনা খালেক, নারী শিক্ষায় অধ্যক্ষ শামসুন নাহার, নারীর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য ড. নুরুননাহার ফয়জুন নেসাকে (মরণোত্তর), নারীর অধিকার আদায়ের ক্ষেত্রে পাপড়ি বসু এবং নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য আখতার জাহান পদক পেয়েছেন।

বেগম রোকেয়া দিবস উপলক্ষে ঢাকায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বেগম রোকেয়া পদক-২০১৯ প্রদান করা হয়। এছাড়া বেগম রোকেয়া দিবস উদযাপন করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পদকপ্রাপ্ত বিশিষ্ট নারী ব্যক্তিত্ব কিংবা তাদের পরিবারের প্রতিনিধিরা বেগম রোকেয়া পদক-২০১৯ গ্রহণ করেন।

-জেডসি