ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৮:৪৫:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

৩৮ আরোহী নিয়ে চিলির সামরিক বিমান নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫২ পিএম, ১০ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

৩৮ আরোহী নিয়ে চিলির একটি সামরিক বিমান নিখোঁজ হয়েছে। বিমানটিতে ১৭ ক্রু সদস্য এবং ২১ জন যাত্রী ছিলেন। তারা অ্যান্টার্কটিকায় অবস্থিত চিলির সেনাঘাঁটিতে রসদ নিয়ে যাচ্ছিলেন।

অ্যান্টার্কটিকা যাওয়ার পথে ওই বিমানটি নিখোঁজ হয়েছে বলে চিলি বিমান বাহিনীর তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। খবর স্পোকসম্যান ও ইন্ডিয়া টুডের।

সি-১৩০ হারকিউলিস বিমানটি চিলির দক্ষিণের পুনটা অ্যারেনাস শহর থেকে স্থানীয় সময় সোমবার বিকাল ৪টা ৫৫ মিনিটে অ্যান্টার্কটিকার পথে রওনা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে বিমানটির সঙ্গে কন্ট্রোলরুমের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

চিলির বিমান বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে যে, নিখোঁজ বিমান ও এর আরোহীদের খোঁজে উদ্ধার ও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিমানটিতে থাকা তিন আরোহী বেসামরিক নাগরিক।

-জেডসি