ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ২১:৩৬:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জাপানী ভাষায় অনুদিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ স্পিকারের কাছে হস্তান্তর

প্রকাশিত : ০১:৪২ পিএম, ৩ আগস্ট ২০১৫ সোমবার | আপডেট: ০১:৪২ পিএম, ৩ আগস্ট ২০১৫ সোমবার

2015-08-03_6_640318 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : জাপানী ভাষায় অনুদিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘‘অসমাপ্ত আত্মজীবনী” গ্রন্থটি স্পিকার ও সিপিএ’র চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীকে প্রদান করা হয়েছে। গ্রন্থটির অনুবাদক জাপানের নাগরিক কাজুহিরো ওয়াতানাবে রোববার সংসদ সচিবালয়ে স্পিকারের সাথে সাক্ষাত করে বইটি হস্তান্তর করেন। এসময় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন। ০৩.০৮.২০১৫