ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৭:২৪:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফিলিপাইনে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৭ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।  রবিবার (১৪ ডিসেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় মান্দানাও দ্বীপে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হেনেছে। 

তবে, ভূমিকম্পটি থেকে তেমন কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটি থেকে সুনামি হওয়ার কোনো আশঙ্কা নেই বলেও জানানো হয়।

ভূমিকম্পের পর পরই প্রাথমিকভাবে এর মাত্রা ৬ দশমিক ৯ বলে জানানো হলেও পরে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৮ বলে জানানো হয়েছে।  

এর আগে, ওই একই দ্বীপে গত অক্টোবরে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিলো।


-জেডসি