ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৭:২৪:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২১ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের বিখ্যাত প্রতিষ্ঠান জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশি অভিযান ও নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এবার ক্লাস বয়কট করে প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমেছেন। এর অংশ হিসেবে মুম্বাইয়ে টাটা ইন্সটিটিউট অব সোশ্যাল সায়েন্সের (টিআইএসএস) শিক্ষার্থীরা এবার ক্লাস বয়কট করে প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) তারা রাজপথে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারী শিক্ষার্থীদের প্ল্যাকার্ডে লেখা রয়েছে, লেখা, ‘‘আপনারা যখন ঘুমোচ্ছেন, তখন দেশ মরতে বসেছে।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স, বেঙ্গালুরুর ছাত্রছাত্রীরা কলেজ ক্যাম্পাসে দাঁড়িয়ে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন। এছাড়া আইআইএম আমদাবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভরত অর্ধশত শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

এদিকে দিল্লি আইআইটিতে মোমবাতি মিছিল করেছেন শিক্ষার্থীরা।

আনন্দবাজার পত্রিকার পত্রিকার খবরে আরও বলা হয়, জামিয়ার ঘটনার জেরে সোমবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীর পরীক্ষা বাতিলের আবেদন জানিয়েছিলেন। কিন্তু তা গ্রাহ্য হয়নি। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে বহু শিক্ষার্থী এ পরীক্ষা বয়কট করে বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে আর্টস ফ্যাকাল্টির বাইরে বিক্ষোভে দেখান তারা।

বিক্ষোভ দেখান আইআইএসসি-বেঙ্গালুরুর শিক্ষার্থীরা। বিজেপির বিরুদ্ধে প্ল্যাকার্ডে লেখা, ‘আমরা ভারতীয় নই— এ কথা বলার সাহস হয় কীভাবে?’

এদিকে আইআইএম বেঙ্গালুরুর শিক্ষক-শিক্ষার্থীরা আজ নাগরিকত্ব আইন ও জামিয়া মিলিয়ার ঘটনা নিয়ে মোদীকে চিঠি লিখেছেন। কানপুর, বম্বে, মাদ্রাজ আইআইটির পড়ুয়ারা আজ ক্লাস বয়কট করেন। রাস্তায় নামেন হায়দরাবাদের মৌলানা আজাদ উর্দু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও।

-জেডসি