ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ২০:১২:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

তিনমাসে ছিটমহলে বিদ্যুৎ সংযোগ দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ১১:৩৯ এএম, ৪ আগস্ট ২০১৫ মঙ্গলবার | আপডেট: ০৪:৪৬ পিএম, ৫ আগস্ট ২০১৫ বুধবার

PM_sm11_122229699
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বাংলাদেশের ভূখণ্ডে যুক্ত হওয়া ছিটমহলে তিন মাসের মধ্যে বিদ্যুৎ সংযোগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এই সংযোগের কাজ শেষ হওয়ার আগে সোলার সিস্টেমের মাধ্যমে সাময়িকভাবে বিদ্যুৎ চাহিদা পূরণেরও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
 
মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।
 
এ বিষয়ে একনেক পরবর্র্তী সভায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়ায় উল্লাস করেছে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া সাবেক ছিটমহলবাসী। তারা এখন আমাদেরই অংশ। তাদের তিন মাসের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সে অনুযায়ী আমরা এখন কাজ করবো।
০৪.০৮.২০১৫