ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৭:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নিখোঁজের ২০ ঘণ্টা পর ধর্ষণের শিকার শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১১ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৯ বুধবার

সরাইলে নিখোঁজের ২০ ঘণ্টা পর ধর্ষণের শিকার শিশুর লাশ উদ্ধার

সরাইলে নিখোঁজের ২০ ঘণ্টা পর ধর্ষণের শিকার শিশুর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের ২০ ঘণ্টা পর মঙ্গলবার বিকালে ‘ধর্ষণের’ শিকার এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত জয়নব বেগম (১০) সদর ইউনিয়নের পশ্চিম কুট্টাপাড়া গ্রামের আবদুল হাফিজ মিয়ার মেয়ে। সে পশ্চিম কুট্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন জানান, শিশুটি গত সোমবার রাত ৮টার দিকে পাশের বাড়িতে যাওয়ার পর আর ফেরেনি। রাত থেকে আশপাশের বাড়িঘরে ও স্বজনদের বাড়িতে খুঁজেও তার সন্ধান মেলেনি। পরে মঙ্গলবার বিকালে স্থানীয় ইছা মিয়ার বাড়ির পাশে বাঁশঝাড়ে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।