মাইনাস ৫ ডিগ্রি শীতে বিপর্যস্ত লন্ডন
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:২৭ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
আচ্ছা ধরুন, আপনি শীতের সকালে লেপ থেকে উঠে জানলার বাইরে দেখলেন সাদা বরফে ঢেকে আছে রাস্তাঘাট, বাড়ির কার্নিশ। কি মনে মনে ভাবছেন তো এমনটা যদি সত্যিকারের হতো। ১৭ ডিসেম্বর ঘুম ভেঙে ঠিক এমন সকালই দেখলেন সেখানকার ব্রিটেনের লন্ডন শহরবাসীরা।
সপ্তাহান্তেই ঝেঁপে বৃষ্টি নেমেছিলো লন্ডনে। আর সেই বৃষ্টি থামতেই জোরাল ঠান্ডার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পরিস্থিতি এমনই যে ইতিমধ্যেই ব্রিটেনের বেশ কিছু শহরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
১৪ ডিসেম্বর থেকেই প্রবল তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে রাজধানী শহর লন্ডন-সহ ব্রিটেনের একাধিক এলাকায়। আবহাওয়া দফতর জানিয়েছে, ২ ইঞ্চি পুরু বরফের চাদরে ঢেকে যেতে পারে লন্ডন-সহ গোটা ব্রিটেন।
সোমবারই ইংল্যান্ডের বিভিন্ন এলাকাসহ উত্তর আয়ারল্যান্ডের পারথ, উত্তর ওয়েলস বরফের চাদরে ঢেকে গিয়েছে। হিমাঙ্কের ৫ ডিগ্রি নীচে আছে গোটা ব্রিটেনের তাপমাত্রা। এই ঠান্ডার কামড় আরো বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
ইংল্যান্ডে এই বছরের শীত রাশিয়ার হাড় হিম করা ঠান্ডাকেও হার মানাবে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।
-জেডসি
