ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৯:৫৫:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শৈত্যপ্রবাহ থাকবে আরো ৩ দিন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৬ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে চলছে শৈত্যপ্রবাহ। কোথাও কোথাও তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে।বুধবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে ঢাকাসহ অনেক স্থানেই দেখা মেলেনি সূর্যের। পৌষের শুরুতে বয়ে চলা এই শৈত্যপ্রবাহ আরো দুই থেকে তিন দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, আজ সকাল থেকে দেশের বিভিন্ন জেলায় সূর্যের দেখা মেলেনি। তবে, দুপুর ২টার পর কিছু জায়গায় সূর্য দেখা যেতে পারে। এছাড়া, রাজধানীসহ বিভিন্ন জেলায় কুয়াশাচ্ছন্ন থাকবে।

এই আবহাওয়াবিদ বলেন, বুধবার সকালে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো কুড়িগ্রামের রাজারহাটে ১০ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই থেকে তিন দিন তাপমাত্রা এই অবস্থায় থাকবে।

এদিকে, সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘনকুয়াশা ও দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।

-জেডসি