ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৭:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

টানা শৈত্যপ্রবাহে চাঁপাইনবাবগঞ্জে  জনজীবন বিপর্যস্ত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার

শীতকালিন পোশাক কিনতে ক্রেতাদের ভিড়

শীতকালিন পোশাক কিনতে ক্রেতাদের ভিড়

শীতের তীব্রতায় ঠান্ডাজনিত রোগের রোগীর ভিড় বাড়ছে হাসপাতালে। বিশেষ করে ঠান্ডাজনিত  রোগে শিশু ও বৃদ্ধ  রোগীর ভীড় বেড়েছে হাসপাতালে।
বুধবার রাতে  থেকে হঠাৎ করেই চাঁপাইনবাবগঞ্জে  জেঁকে বসেছে শীত।  বৃহস্পতিবার সূর্যের  দেখা মিললেও শুক্রবার ও শনিবার পুরো আকাশ  মেঘাচ্ছন্ন। সেই সঙ্গে কনকনে বাতাস শীতের তীব্রতা আরো বাড়িয়েছে।
ছিন্নমূল মানুষরা সকাল সন্ধ্যা আগুন জ্বালিয়ে শীত নিবারণের  চেষ্টা করছেন। শহরে মানুষের আনাগোনা নেই বললেই চলে। তবে ভীড়  বেড়েছে শহরের  বিভিন্ন মার্কেটসহ  ফুটপাতে মার্কেটের বিভিন্ন  দোকানগুলোতে। স্বল্প দামে শীতের কাপড়  মেলায় নিম্নআয়ের মানুষরা এই  দোকানগুলোতে ভীড় করছেন।
তবে, চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দারা এই শীতকে তেমন বেশি নয় বলছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক ডা. তাসনিনা ইয়াসমিন নিনা উইমেন নিউজকে বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার তাপমাত্রা শীতকালে সাত ডিগ্রিতে নেমে আসে। সেখানে এখন ১০-১২তে উঠানামা করছে। আমাদের এখানে এখন শীতকালের স্বাভাবিক শীত বিরাজ করছে । এবার একটা ব্যতিক্রম ঘটেছে সারাদেশে একসঙ্গে শীত পড়েছে। বিশেষ করে রাজধানী ঢাকা এবং চাঁপাইনবাবগঞ্জে একইসঙ্গে শীত পড়েছে। যে কারণে ঢাকার গণমাধ্যমগুলোতে শীত নিয়ে বেশি ব্যস্ততা দেখা যাচ্ছে। কিন্তু আমি এটাকে বেশি শীত মনে করছি না। 
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ জেলায় এখন পর্যন্ত শীতজনিত রােগে কেউ মৃত্যুবরণ করেনি। এই জেলায় গত ২৪ ঘন্টায় শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়েছে ৮ জন। ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ৩৪ জন। এই জেলায় গত ১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়েছে ৩৬৭ জন। ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ১৮৮২ জন। অন্যান্য রোগে আক্রান্ত হয়েছে ১০ জন।