দিল্লীতে কাপড়ের গুদামে আগুন; নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৩০ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
ভারতের দিল্লির উত্তর-পশ্চিমের একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় নয়জন নিহত হয়েছে। এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছে আরও ১০ জন। রোববার (২২ ডিসেম্বর) রাত ১টা কিরারি এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
জানা গেছে, আহতদের স্থানীয় সঞ্জয় গান্ধী মেমোরিয়ার হাসপাতাল এবং কাছাকাছি অন্যান্য হাসপাতালে নেয়া হয়েছে।
চলতি মাসেই দিল্লিতে অপর একটি অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ৪৩ জন নিহত হয়। দিল্লির উত্তরাঞ্চলের একটি লাগেজ তৈরির ফ্যাক্টরিতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ওইসময় জানা যায়, দুর্ঘটনায় নিহতদের মধ্যে অধিকাংশই ছিল শ্রমিক। তারা ওইসময় ঘুমিয়ে ছিলেন।
-জেডসি
