মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন ১৭ নারী
স্টাফ রিপোর্টার
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৫১ এএম, ২৫ ডিসেম্বর ২০১৯ বুধবার
মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতিত আরও ১৭ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে সরকার। এ নিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়া নারীর সংখ্যা হলাে ৩৩৯ জন।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৬৫তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যারা স্বীকৃতি পেয়েছেন তারা হলেন - কিশোরগঞ্জের মীরা রানী চৌহান; গাইবান্ধার শ্রীমতি কুলোবালা রানী দাস; কুষ্টিয়ার ময়না, মোছা. মাবিয়া খাতুন, মোছা. টগরজান ও জরিনা।
গাজীপুরের সুরবালা, টাঙ্গাইলের জহুরা খাতুন, ঝিনাইদহের মোছা. রিজিয়া খাতুন, জয়পুরহাটের মোছা. আমেনা বেগম, গোপালগঞ্জের হেনা, সুনামগঞ্জের বসন্তী ধর, টাঙ্গাইলের শেফালী, সাতক্ষীরার মোছা. রাজিদা বেগম, ময়মনসিংহের শাহানাজ পারভীন, রানী বালা দাস ও শিরিন মমতাজ।
