ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ২১:৪১:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশব্যাপী বড়দিন উদযাপিত

ইউ.এন.বি নিউজ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫০ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

রাষ্ট্রপতি আবদুল হামিদ বুধবার বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সাথে নিয়ে বড়দিনের কেক কাটেন। সৌজন্য ছবি

রাষ্ট্রপতি আবদুল হামিদ বুধবার বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সাথে নিয়ে বড়দিনের কেক কাটেন। সৌজন্য ছবি

যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ও বুধবার উপযাপন করেছে শুভ বড়দিন। খ্রিস্টানদের সবচয়ে বড় ধর্মীয় আয়োজন বড়দিন হলো পুনর্জন্ম, নতুন শুরু, ক্ষমা ও শান্তি এবং ঈশ্বর ও মানুষের সম্পর্কের নবজীবন দানের উৎসব।

রঙিন বাতি দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো, বিশেষ প্রার্থনা, শিশুদের মাঝে উপহার বিতরণ এবং স্বজনদের সাথে সাক্ষাৎ এ উৎসবের মূল অনুষঙ্গ। গির্জায় প্রার্থনা শুরু ও শেষের পর গাওয়া হয়েছে বড়দিনের বিশেষ গান ও বন্দনা সঙ্গীত।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবনে এক সংবর্ধনার আয়োজন করেন। এতে বাংলাদেশের আর্চবিশপ, বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত ও প্রতিনিধি, খ্রিস্টান সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, ধর্মীয় নেতা ও পেশাজীবীরা অংশ নেন।

অনুষ্ঠানে শিল্পীরা বড়দিনের গান পরিবেশন করেন। পরে রাষ্ট্রপতি হামিদ খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সাথে নিয়ে বড়দিনের কেক কাটেন।

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশন দিবসটির গুরুত্ব তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে।