ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৭:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জামালপুরে মাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২৩ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাকে হত্যা করেছে ছেলে। নিহত সালেহা বেগম (৬২) পূর্বপাড়া গ্রামের মৃত আলহাজ হাতেম আলীর স্ত্রী। এই ঘটনায় ঘাতক ছেলে মাসুদুর রহমান মাসুদকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহষ্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের বড়ছেলে মুফতি হাবিবুর রহমান বলেন, কয়েক বছর আগে তার বাবা মারা যান। তার মা সালেহা বেগম ছোটভাই মাসুদকে বেশি আদর করতেন বলে তার কাছেই থাকতেন। কিন্তু মাসুদ মায়ের প্রতি বিভিন্ন সময় খারাপ আচরণ করতো। সে তার বাবাকেও জীবিতাবস্থায় মারধর করতো। বৃহষ্পতিবার সকালে মাসুদ হঠাৎ খাবার ঘরে মায়ের উপর আক্রমণ করে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। প্রাথমিকভাবে কারণ জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) জোয়াহেরুল ইসলাম বলেন, ঘাতক ছেলেটি মাকে হত্যার দায় স্বীকার করেছে, তবে কারণ বলেনি। তাকে গ্রেফতার করা হয়েছে।

-জেডসি