ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৫:০৪:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফিলিপাইনে টাইফুনের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ২৮

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৯ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বড়দিনের উৎসবের মধ্যেই ফিলিপাইনে শক্তিশালী টাইফুন ফ্যানফোনের আঘাতে এখন পর্যন্ত ২৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তারা হতাহতের এই এ তথ্য নিশ্চিত করেছেন।

বড়দিনের উৎসবের আমেজের মধ্যেই দেশটির প্রত্যন্ত বেশ কিছু গ্রাম ও কেন্দ্রীয় ফিলিপাইনের পর্যটন এলাকায় টাইফুনটি আঘাত হেনেছে।

টাইফুন ফ্যানফোনের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার। প্রচণ্ড ঝড়ে বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছে পড়েছে বিভিন্ন স্থান।

মঙ্গলবার টাইফুন ফ্যানফোনের প্রভাবে ভূমিধসের ঘটনা ঘটেছে। এছাড়া বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার পানিতে বেশ কিছু প্রদেশে বাড়ি-ঘর ভেসে গেছে।

জাতীয় দুর্যোগ প্রশমন ব্যবস্থাপনা পরিষদ জানিয়েছে, টাইফুনের পর থেকে এখনও পর্যন্ত ১২ জন নিখোঁজ রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, তীব্র ঝড়ের কারণে গাছের নিচে চাপা পড়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এছাড়া

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বা পানিতে ডুবেও কয়েকজনের মৃত্যু হয়েছে। চলতি বছর ফিলিপাইনে এ নিয়ে সাতবার টাইফুন আঘাত হেনেছে।

-জেডসি