ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৪:৫২:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সোমালিয়ায় বোমা হামলায় শিশুসহ নিহত ৯০

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৫ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে শিশুসহ অন্তত ৯০ জনের বেশি নিহত হয়েছেন। আহত হয়েছে আরো অন্তত ১০০ জন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, সপ্তাহের ছুটি কাটিয়ে সবাই রাজধানীতে ফিরছিলো। এই কারণে স্থানীয় সময় শনিবার সকালে সড়কে প্রচুর যাত্রীবাহী গাড়ি ছিলো।বোমা হামলাকারীরা এই সুযোগটি কাজে লাগায়।একটি সড়কের গাড়ির কর আদায়ের চেকপোস্টের নিকট একটি ট্রাক পৌঁছার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ট্রাকটি বোমা দিয়ে বোঝাই ছিলো।

দেশটির পুলিশ কর্মকর্তা ইব্রাহিম মোহাম্মদ বলেন, বোমা বিস্ফোরণের ঘটনায় শিশুসহ অন্তত ৯০ জন নিহত হয়েছে।দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও আছে। তারা রাজধানীর বাইরে ভ্রমণে গিয়েছিলো। রাজধানীতে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হয় তারা।

তবে এখনও পর্যন্ত কোনো জঙ্গিগোষ্ঠী গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় নিজেদের সম্পৃক্ততা দাবি করেনি। তবে এই হামলার জন্য দেশটির জঙ্গিগোষ্ঠী আল শাবাবকে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। কারণ আল-শাবাব ওই অঞ্চলে নিয়মিত বিভিন্ন জঙ্গি হামলার নেতৃত্ব দেয়।

-জেডসি