ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৫:০৪:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঘন কুয়াশায় গাড়ি খালে, শিশুসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১১ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ঘন কুয়াশার কারণে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের নয়ডায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ৫ জন। তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 নিহতরা হলেন- মহেশ (৩৫), কিষাণলাল (৫০), নীরেশ (১২), রাম খিলাড়ি (৭৫), মাল্লু (১০), নেত্রপল (৪০)।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে তারা ধারণা করছেন যে- ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

খবরে বলা হয়, একটি মারুতি এটিগ্রা গাড়িতে মোট ১১ জন ছিলেন। রবিবার রাত সাড়ে ১১টার দিকে ডাংকুরা এলাকায় পৌঁছনোর সময় গাড়িটি খেরলি খালে পড়ে যায়। এরপর সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকরা ৬ জনকে মৃত বলে ঘোষণা করেন। আহত অন্যদের চিকিৎসা চলছে।

ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম হয়ে গেছে। সেই কারণেই দুর্ঘটনা বলে মনে করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই গাড়িটির সঙ্গে আরেকটি গাড়ি ছিলো। সবাই সম্ভল জেলা থেকে দিল্লি যাচ্ছিলেন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

-জেডসি