চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় দম্পতি নিহত
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:১৪ পিএম, ১ জানুয়ারি ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
কুমিল্লার চৌদ্দগ্রামের সুজাতপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছেন। বুধবার (০১ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নোয়াখালীর কবিরহাট এলাকার প্রবাস ফেরত হুমায়ুন কবিরের বোন রুমি আক্তার ও তার স্বামী সাইফুল ইসলাম।
জানা গেছে, প্রবাস ফেরত ভাইকে আনার জন্য স্বামীর সাথে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান রুমি আক্তার। একটি প্রাইভেটকারে করে ভাইকে নিয়ে নোয়াখালীর উদ্দেশ্য রওনা হন। কিন্তু, শেষ পর্যন্ত আর ভাইকে নিয়ে বাড়ি ফেরা হয়নি রুমির। প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রণ হারালে যানটি সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা খেলে সড়কের প্রাণ যান রুমি। নিভে যায় তার প্রাণপ্রিয় স্বামীরও জীবনপ্রদীপ।ওই দুর্ঘটনায় আহত হন রুমির ভাই হুমায়ুন কবির ও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা প্রাইভেটকারের চালক।
হাইওয়ে পুলিশ মিয়াবাজার ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও দমকল বাহিনী আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা হাসপাতালে নেয়ার পর বোন ও তার স্বামী মারা যায়। আহত চালককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হুমায়ুনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
-জেডসি
