ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ২০:৪১:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শেখ হাসিনাকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন মোদি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫২ পিএম, ১ জানুয়ারি ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বুধবার (০১ জানুয়ারি) দুপুরে শেখ হাসিনাকে টেলিফোন করে নরেন্দ্র মোদি এই শুভেচ্ছা জানান।  

বন্ধুপ্রতীম দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীদের মধ্যে এই সময় ১৫ মিনিট ফোনালাপ হয়। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিমের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নরেন্দ্র মোদিকে নববর্ষের শুভেচ্ছা জানান। এছাড়া, ভারতের জনগণের কাছে তার শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে অনুরোধ জানান তিনি।

-জেডসি