ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৭:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কাল নারায়ণগঞ্জে ১০ ঘন্টা থাকবে না গ্যাস

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৬ পিএম, ১ জানুয়ারি ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের আওতায় নতুন গ্যাস পাইপের সঙ্গে বিদ্যমান পাইপের সংযোগ স্থাপন কাজের জন্য বৃহস্পতিবার নারায়ণগঞ্জ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ৫০ পিএসআইজি লাইনের সঙ্গে যুক্ত ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের উভয় পাশের এলাকার শিল্প, বাণিজ্যিক ও ক্যাপটিভ পাওয়ার শ্রেণির গ্রাহকরা ওই দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস পাবে না। তিতাসের পরিচালক (অপারেশন) রানা আকবর হায়দারী বলেন, ওই এলাকার প্রায় সব গ্রাহকই ৫০ পিএসআইজি লাইনের সঙ্গে সংযুক্ত।

নতুন লাইন বসানোর পাশাপাশি কিছু লিকেজ লাইনও মেরামত করা হয়েছে আর বৃহস্পতিবার সব লাইনের ‘টাই ইন’ (সংযোগ স্থাপন) কাজ হবে বলে জানান তিনি।

-জেডসি