ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৪:৫২:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারীকে চড় মেরে ক্ষমা চাইলেন পোপ ফ্রান্সিস

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৭ পিএম, ২ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বছরের প্রথম দিনেই এক নারীর হাতে চড় মেরেছিলেন ক্যাথলিক চার্চ এবং সার্বভৌম ভ্যাটিকান সিটির প্রধান পোপ ফ্রান্সিস। এই ঘটনায় বিশ্বে সমালোচনার ঝড় উঠে। এই পরিপ্রেক্ষিতে ওই নারীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

ক্ষমা চেয়ে পোপ বলেন, আমরা অনেক সময়েই ধৈর্য হারিয়ে ফেলি। আর সেটাই তার সাথেও হয়েছে। আর তাই তিনি বুধবার রাতে যা ঘটেছে, তার জন্য ক্ষমাপ্রার্থী।

এই ঘটনার আগেই পোপ ফ্রান্সিস নারীর ওপর হওয়া যেকোনো ধরনের হিংসার তীব্র সমালোচনা করেছিলেন। কিন্তু তিনি নিজেই করলেন সেই কাজ। যার জেরেই উঠে সমালোচনার ঝড়।

বর্ষবরণের দিন সেন্ট পিটার্স স্কোয়ারে জড়ো হয়েছিলেন সব বয়সের মানুষ। পোপ ফ্রান্সিস তাদের শুভেচ্ছা জানাচ্ছিলেন হাত মিলিয়ে, আর দূরে থাকাদের হাত নাড়িয়ে। কিন্তু এক নারীকে কেন্দ্র করে যা ঘটেছে সেখানে, সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

ভিডিওতে দেখা যাচ্ছে, সেন্ট পিটার্স স্কোয়ারে উপস্থিতদের উদ্দেশে হাত নেড়ে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছেন পোপ ফ্রান্সিস। হাত মেলাচ্ছেন সামনে দাঁড়িয়ে থাকা অনুগামীদের সঙ্গে। একটি বাচ্চার সঙ্গে হাত মেলানোর পরই সেখানে দাঁড়িয়ে থাকা এক নারী পোপের হাত টেনে নিয়ে চেপে ধরেন। কিছুতেই হাত ছাড়তে চাইছিলেন না তিনি। তখন ওই মহিলার হাতে পরপর দুবার চড় মারেন পোপ ফ্রান্সিস। তারপর হাত ছাড়াতে সমর্থ হন। এসময় পোপ ফ্রান্সিসকে বেশ উত্তেজিত দেখায়। যারপরই বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। সেই সমালোচনার জেরেই বৃহস্পতিবার নিজের আচরণের জন্য ক্ষমা চাইলেন পোপ।

-জেডসি