সুদানে বিমান বিধ্বস্ত, চার শিশুসহ নিহত ১৮
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৫৩ পিএম, ৩ জানুয়ারি ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
সুদানের দারফুর অঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে চার শিশুসহ মোট ১৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার পশ্চিম দারফুরের রাজধানী এল জেনেইনারে এই দুর্ঘটনা ঘটে। খবর-ফক্স নিউজ।
ফক্স নিউজ জানায়, এল জেনেইনারের একটি বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৫ মিনিটের মাথায় অ্যান্তোনভ এল- ১২ কার্গো বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা ১৮ আরোহীর সবাই মারা যান।
এই সম্পর্কে সুদানের সেনা মুখপাত্র আমির মোহাম্মেদ আল হাসান এএফপিকে বলেন, দুর্ঘটনায় নিহতদের মধ্যে আছেন- সাত ক্রু, তিনজন বিচারক এবং চার শিশুসহ আট বেসামরিক নাগরিক।
সুদানের দারফুরে সাম্প্রতিক সময়ে বেশ কিছু জাতিগত সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ চলছে। ওই এলাকায় জরুরি সহায়তা দিতে যাওয়ার পথেই বিমানটি বিধ্বস্ত হয়েছে।
কী কারণে অ্যান্তোনভ ১২ বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনও পরিষ্কার নয়। মোহাম্মেদ আল হাসান জানিয়েছেন, দুর্ঘটনার কারণ নিয়েতদন্ত করা হচ্ছে।
-জেডসি
