ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৭:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৬ পিএম, ৩ জানুয়ারি ২০২০ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাস-মাইক্রোবাস সংঘর্ষে এক নারীসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৮ জন।শুক্রবার (০৩ জানুয়ারি) ভোরে রংপুর-ডোমার-পঞ্চগড় সড়কের অবিলের বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে দুইজনের নাম জানা গেছে। এরা হলেন- নীলফামারীর জলঢাকা উপজেলার খারিজা গোলনা নবাবগঞ্জ গ্রামের জহুরুল ইসলাম (৬৫) ও আনোয়ারা বেগম (৫৭)। আহতদের বাড়িও একই গ্রামে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ থানা পুলিশের ওসি হারুন অর রশীদ বলেন, ওই গ্রামের জহুরুল ইসলামের জামাইয়ের বাড়ি বগুড়ার মোকামতলায়। তার জামাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় তারা একটি মাইক্রোবাসে করে মোকামতলায় যাচ্ছিলেন।আজ সকাল ৭টার দিকে অবিলের বাজার নামক এলাকায় মাইক্রোবাসটি পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা আজিজ ট্রাভেলসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা জহুরুল ইসলাম ও তার বোন আনোয়ারা মারা যান। আহত হন মাইক্রোবাসের চালকসহ আরও ৯ জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আরো একজনের মৃত্যু হয়। তবে তার নাম জানা যায়নি।

-জেডসি