ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৫:০৫:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইন্দোনেশিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৭ পিএম, ৩ জানুয়ারি ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নতুন বছরের প্রাক্কালে শুরু হওয়া প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জন। লেবাক অঞ্চল বাদে বৃহত্তর জাকার্তার মধ্যেই মারা গেছেন ৩৫ জন। হাজার হাজার মানুষকে ঘরবাড়ি থেকে সরিয়ে নেয়া হয়েছে।শুক্রবার দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানায় চ্যানেল নিউজ এশিয়া।

খবরে বলা হয়, এই প্রাকৃতিক দুর্যোগে হাজার হাজার লোককে সাময়িকভাবে স্থাপিত বিভিন্ন আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। দক্ষিণপূর্ব এশীয় এই দেশের দুর্যোগ সংস্থা মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে।

সমাজকর্ম মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও জতীয় দুর্যোগ প্রশমন সংস্থা শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টায় জানিয়েছে, পশ্চিম জাকার্তায় সর্বোচ্চ সংখ্যক ১৬ জনের মৃত্যু হয়েছে। বানতেনে আটজন এবং পূর্ব জাকার্তায় সাতজনের মৃত্যু হয়েছে।

এর আগে বৃহস্পতিবার জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র আগুস উইবোয়ো বলেন,আমরা এখন বিভিন্ন সূত্র থেকে হাল নাগাদ তথ্য সংগ্রহ করছি। এতে যেসব তথ্য পাওয়া যাচ্ছে- তাতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুধু জাকার্তা থেকেই ৬২ হাজার মানুষকে সরিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন আগুস উইবোয়ো।

২০১৩ সালের পর এটিই সবচেয়ে ভয়াবহ বন্যা বলে বিবেচনা করা হচ্ছে। ওই বছরের বন্যায় ৫৭ জন প্রাণ হারিয়েছেন।

-জেডসি