ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৩:৩৪:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দার্জিলিঙে তুষারপাতের অপেক্ষায় পর্যটকরা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৪ পিএম, ৪ জানুয়ারি ২০২০ শনিবার

দার্জিলিঙে তুষারপাতের অপেক্ষায় পর্যটকরা

দার্জিলিঙে তুষারপাতের অপেক্ষায় পর্যটকরা

এবার দার্জিলিঙে তুষারপাতের অপেক্ষায় পর্যটকরা। আজ শনিবার ভোর থেকেই আকাশ ঝকঝকে পরিষ্কার থাকায় দার্জিলিং থেকে বেশ স্পষ্টই দেখা গেছে কাঞ্চনজঙ্ঘার চূড়া।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঝেমধ্যেই মেঘের আড়ালে ঢাকা পড়ছে কাঞ্চনজঙ্ঘা।

আজ দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে গত বছরের মতো এবারও তুষারপাতের সাক্ষী হতে পারে দার্জিলিং। শুক্রবার পৌষের মাধামাঝিতেই তুষারপাত হয়েছিল সান্দাকফুতে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্র বলছে, আজ দক্ষিণের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। আজ সারা দিনই উত্তরের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। অন্য দিকে, কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে ছিটেফোঁটা বৃষ্টি হবে। এ রাজ্যের পাশাপাশি সিকিমেও বৃষ্টি চলছে। ইতিমধ্যেই সিকিমের লাচেন-সহ বিভিন্ন জায়গায় তুষারপাত হয়েছে।

আবহবিদরা জানিয়েছেন, পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা উজ্জ্বল। আজ সকালবেলা দার্জিলিঙের আকাশ ঝকঝকে পরিষ্কার ছিল। সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ায় রীতিমতো আনন্দিত পর্যটকেরা।

তবে আবহাওয়া দফতর জানিয়েছে, পার্বত্য এলাকায় বৃষ্টি বাড়বে। এর ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঝেমধ্যেই মেঘে ঢেকে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা।