ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৩:৩৪:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অস্ট্রেলিয়ায় দাবানল: বাতাসে পাল্টে যাচ্ছে গতিপথ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৩ পিএম, ৫ জানুয়ারি ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

তীব্র বাতাসের কারণে অস্ট্রেলিয়ার দাবানলের গতিপথে পরিবর্তন হচ্ছে। আর এতে করে আগুনের তীব্রতা বেড়ে যাচ্ছে। যা নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খাচ্ছে দেশটির দমকলবাহিনী।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে ১২৮ কিলোমিটার বেগে বাতাস বইছে । আর এ কারণে দাবানলের গতিপথ পরিবর্তিত হয়েছে। ফলে দাবানল নিয়ন্ত্রনে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা।

রোববার নিউ সাউথ ওয়েলস রাজ্যের দমকলবাহিনীর কমিশনার শেন ফিটজসিমনস অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম নাইন নিউজকে বলেন, শনিবার কয়েকশত বাড়ি পুড়ে গেছে।

কর্মকর্তারা জানান, দক্ষিণ দিক থেকে আসা বাতাসে নিউ সাউথ ওয়েলস অঞ্চলে আরো আগুনের বিস্তৃতি আরো বাড়তে পারে। এদিকে নিউ সাউথ ওয়েলস’র প্রতিবেশি ভিক্টোরিয়া রাজ্যের ছড়িয়ে পড়েছে দাবানলের আগুন। সেনাসদস্যরা হেলিকপ্টারযোগে স্থানীয়দের অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে।

এবারের দাবানলে অস্ট্রেলিয়ায় প্রায় প্রত্যেকটি রাজ্য এবং শহর ক্ষতির মুখে পড়েছে। গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত অস্ট্রেলিয়ায় দাবানলে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এছাড়াও দাবানলের আগুনে পুড়ে গেছে ১২’শ বাড়িঘর বিনষ্ট হয়েছে এক কোটি ত্রিশ লাখ একর জমি।

-জেডসি