ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৭:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

টেকনাফে পুলিশের সাথে গোলাগুলিতে নারী নিহত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৫ পিএম, ৫ জানুয়ারি ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে কথিত গোলাগুলিতে এক নারী নিহত হয়েছেন। পুলিশের দাবি, তিনি মাদককারবারি ও একাধিক মামলার আসামী।

রবিবার (০৫ ডিসেম্বর) ভোরে উপজেলার হোয়াইক্যং খারাংখালী সীমান্তসংলগ্ন লবণ মাঠে এই গোলাগুলির ঘটনা ঘটে।এই সময় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফুর রহমান (২৭), কনস্টেবল রুবেল, রাসেল ও হাবিব আহত হন।

নিহতের নাম- সমুদা বেগম (৪০)। তিনি হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত নূর সালামের স্ত্রী।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস বলেন, গোপন খবর পেয়ে ভোরে হোয়াইক্যং খারাংখালীসংলগ্ন লবণ মাঠে অভিযানে যায় পুলিশ। সেই সময় বেড়িবাঁধ এলাকায় মাদককারবারিরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে।আত্মরক্ষার্থে পুলিশও কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে।পরিস্থিতি শান্ত হলে পুলিশ ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ও গুলিবিদ্ধ অবস্থায় এক নারীকে উদ্ধার করে।

সেই নারীকে প্রথমে টেকনাফ উপজেলা কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

-জেডসি