ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৯:১৫:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ৬ জানুয়ারি ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সরকারপ্রধান।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের এক বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন-রেডিও এবং অনলাইনে সরাসরি প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করা হবে।

-জেডসি