ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৭:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ট্রাকের ধাক্কায় বাবা-মেয়ে নিহত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫১ পিএম, ৬ জানুয়ারি ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছে।সোমবার (০৬ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের উপ-রাজারামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পৌর এলাকার হরিপুর নতুন পাড়ার ওষুধ ব্যবসায়ী মো. গোলাম রাব্বানী (৫২) ও তার শিশু কন্যা প্রথম শ্রেণির ছাত্রী সাদেকিনা রোসনী।

চাঁপাইনবাবগঞ্জের ট্রাফিক পুলিশের সার্জেন্ট মনিরুল ইসলাম বলেন, আজ দুপুরে গোলাম রাব্বানী মোটরসাইকেলে করে তার মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি উপ-রাজারামপুর এলাকায় এলে দ্রুতগামী একটি ট্রাক পেছন দিক থেকে তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবা-মেয়ের মৃত্যু হয়।

তিনি আরো বলেন, খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে।

এই ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।

-জেডসি