ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ২০:০৩:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দুই দিনের মধ্যে হাসপাতাল ছাড়বে ঢাবি ছাত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫১ পিএম, ৭ জানুয়ারি ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকার কুর্মিটোলায় ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে দুই-একদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে ঢামেক পরিচালক বলেন, আজ মেয়েটির গুরুত্বপূর্ণ কোনো ট্রমা নেই। সে আগের ট্রমা কাটিয়ে উঠেছে। তার স্বাস্থ্যের উন্নতি হয়েছে। বোর্ড চিকিৎসকরা বললে তাকে দু-একদিনের মধ্যে ছেড়ে দেয়া হবে।

একই সময় ঢাকা মেডিকেলে ঢাবির ছাত্রীকে দেখে সাংবাদিকদের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম বলেন, এই ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার নেই। আমরা মেয়েটির সাথেকথা বলেছি। সে ধর্ষককে দেখেছে। চেহারা দেখলে চিনতে পারবে।

নাসিমা বেগম বলেন, যেহেতু মেয়েটি আসামির বর্ণনা দিতে পারছে, তাই তার বর্ণনা অনুযায়ী ধর্ষকের স্কেচ প্রস্তুত করা উচিত। এরপর আলামত ও ডিএনএ টেস্ট করলে আসামিকে গ্রেপ্তার করা যাবে।

প্রসঙ্গত, রবিবার (৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার পর বিশ্ববিদ্যালয়ের বাসে করে ঢাবির দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। কুর্মিটোলা বাসস্টেশনে নামার পর তাকে অজ্ঞাত এক ব্যক্তি অনুসরণ করতে থাকে। মাঝপথে তাকে ধরে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে ঘটে। পরে রাত ১০টার দিকে জ্ঞান ফেরে ওই ছাত্রীর। পরে তিনি রিকশায় করে বান্ধবীর বাসায় যান। সেখান থেকে বান্ধবীসহ অন্য সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন।

এই ঘটনায় কুর্মিটোলা থেকে ঘটনার গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করেছে পুলিশ। ঢামেক ফরেনসিক বিভাগ ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত পেয়েছে। ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেছেন।

-জেডসি