ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১৮:৩৮:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রধানমন্ত্রী বুধবার তথ্যভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন

প্রকাশিত : ০২:৪১ পিএম, ১০ আগস্ট ২০১৫ সোমবার | আপডেট: ০২:৪১ পিএম, ১০ আগস্ট ২০১৫ সোমবার

pm_35395 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : সরকার ও জনসাধারণের মধ্যে সেতুবন্ধ গডার লক্ষ্যে রাজধানীর সার্কিট হাউজ রোডে বর্তমান চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রাঙ্গণে ‘তথ্যভবন’ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ আগস্ট বুধবার এ প্রকল্পের আওতায় তথ্যভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ষাট কোটির বেশি টাকা ব্যয়ে প্রায় ৩৮ কাঠা জমির উপর ১৬তলা বিশিষ্ট তথ্যভবনটি নির্মিত হবে। এ ভবনে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর ও বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের অফিসের স্থান সংকুলান হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তথ্য সচিব মরতুজা আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। ১০.০৮.২০১৫