চিকিত্সার জন্য লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া
প্রকাশিত : ০২:৫৬ পিএম, ১০ আগস্ট ২০১৫ সোমবার | আপডেট: ০২:৫৬ পিএম, ১০ আগস্ট ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিত্সার জন্য কয়েক দিনের মধ্যে লন্ডন যাচ্ছেন। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এই তথ্য জানান।
আসাদুজ্জামান রিপন বলেন, খালেদা জিয়া চিকিত্সার জন্য লন্ডনে যাচ্ছেন। চলতি মাসের ১১, ১২ বা ১৩ তারিখ তিনি রওনা হতে পারেন। তবে এটি নির্ভর করছে তার চিকিত্সকের সাক্ষাতের সময়ের ওপর। তিনি সেখানে এক সপ্তাহ থেকে ১০ দিন থাকতে পারেন।
এইচএসসির ফল খারাপ হওয়ার বিষয়ে তিনি বলেছেন, বিএনপির জন্য নয়, শিক্ষাব্যবস্থায় নৈরাজ্যের কারণে এবার উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল খারাপ হয়েছে। বিএনপিকে দায়ী করার মতো ঠুনকো যুক্তি দিয়ে দলকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে।
১০.০৮.২০১৫
